অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন: এনসিপি
তৈরি পোশাকশিল্পে শ্রমিক-মালিক দ্বন্দ্ব দীর্ঘায়িত হলে দেশের সামগ্রিক অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ সংকট থেকে উত্তরণে দ্রুত রাজনৈতিক সমাধান প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিতীয় তলায় ‘বাংলাদেশের গার্মেন্টস শিল্প নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র ও প্রতিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। এনসিপি চট্টগ্রাম মহানগর শাখা এ আলোচনার আয়োজন করে।
মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদদীন ওপেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় যুবশক্তির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইফাত ইব্রাহিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন।
তিনি বলেন, তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা স্বল্প মজুরিতে মানবেতর জীবনযাপন করেন। তাঁদের বেতন বৃদ্ধি ও ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে কারখানার মালিকদেরও চাঁদাবাজি ও বিভিন্ন পর্যায়ে ঘুষের মতো সমস্যার মুখোমুখি হতে হয়। ফলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মালিকদের ব্যবসায়িক প্রতিবন্ধকতাগুলোও দূর করতে হবে।
আরিফ মঈনুদ্দিন আরও বলেন, গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ খাতে পরিকল্পিতভাবে শ্রমিক-মালিক দ্বন্দ্ব জিইয়ে রাখা হলে সামগ্রিক অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়তে পারে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত রাজনৈতিক সমাধান প্রয়োজন।
বৈঠকে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশের অর্থনীতিকে দুর্বল করতে স্বার্থান্বেষী মহল ও বিদেশি প্রতিযোগীরা পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। কারখানায় অগ্নিকাণ্ড, শ্রমিক অসন্তোষ এবং বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান হারানোর ঘটনাগুলোর কারণ অনুসন্ধান করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশের অন্যতম প্রধান রপ্তানি আয়ের খাতটির স্থিতিশীলতা বজায় রাখতে সরকার, মালিক ও শ্রমিক—সব পক্ষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পমালিকদের জন্য হয়রানিমুক্ত ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে।
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন এনসিপি চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহেদ ইকবাল চৌধুরী, ডা. মুহাম্মদ খান, রকিবুল হাসান, টিপু সুলতান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয় এবং জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক বখতিয়ার হোসেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি