রামগঞ্জে ককটেল বিস্ফোরণ, ভিডিও ছড়াল নিষিদ্ধ ছাত্রলীগ
লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রধান ফটকে ব্যানার টানিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। একইভাবে রামগঞ্জ মডেল কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
সোমবার (৯ নভেম্বর) রাতে এসব ঘটনার খণ্ডিত ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার সভাপতি মহসিন কবির সাগর ও সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজসহ কয়েকজনের ফেসবুক পেজে ভিডিওগুলো দেখা গেছে।
ছড়িয়ে পড়া একটি ২৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রধান ফটকের দুটি গেটে শিকল দিয়ে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। সেখানে ‘দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের সমর্থনে আমরা সাধারণ শিক্ষার্থীরা পূর্ণ সমর্থন জানিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করলাম’ লেখা একটি ব্যানার টানানো হয়েছে। ভিডিওতে হেলমেট পরা এক ব্যক্তিকে দেখা গেলেও তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি কখন ঘটানো হয়েছে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
রামগঞ্জ মডেল কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এতে কাউকে দেখা যায়নি। বিস্ফোরণের সময় সম্পর্কেও স্থানীয়রা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। ভিডিওটি ধারণের পর পরে প্রচার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্যসচিব হাসিবুর রহমান অভি বলেন, কে বা কারা সরকারি কলেজের ফটকে তালা ও ব্যানার লাগিয়ে চলে গেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। কলেজ ছাত্রদলকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে বিভিন্ন ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা মাঠে রয়েছেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি এখনো অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউছুফ বলেন, কারা ফটকে তালা ও ব্যানার লাগিয়েছে, তা তাঁরা দেখেননি। তবে দিনের বেলায় ফটকে কোনো তালা বা ব্যানার ছিল না। কলেজের পাঠদানসহ সব কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি