এনআইডি-পাসপোর্টের আবেদন করার বৈধতা যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদন খতিয়ে দেখছে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের জন্য আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমে বিষয়টি তাঁর নজরে এসেছে। তবে আবেদন করার খবরের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে।
তিনি আরও বলেন, আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না, এর আইনগত ভিত্তি রয়েছে কি না এবং দণ্ডিত ব্যক্তির এ ধরনের আবেদন করার অধিকার আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান পর্যালোচনা শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিকভাবে বলা যায়, তিনি যে দেশে অবস্থান করছেন, সেই দেশের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। আইন অনুযায়ী প্রত্যর্পণের উদ্যোগ অব্যাহত রয়েছে।
এদিকে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বাস ও স্থাপনায় হামলা চালাচ্ছে। এসব ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং হামলা প্রতিহত করছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি