শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈর, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে এসব হাসপাতাল স্থাপন করা হবে। যেখানে কেবল শ্রমিকদের চিকিৎসাসেবা প্রদান করা হবে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে এ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যেই গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালগুলোর পরিকল্পনা ও নামকরণের ক্ষেত্রেও শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।
দেশের সামগ্রিক চিকিৎসা ও শিল্প খাতের বিদ্যমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিগত সরকারের সময়ে জ্বালানি, শিল্প ও স্বাস্থ্য খাতে নানা সংকট তৈরি হয়েছে। দেশীয় খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করা হয়েছে। একইভাবে শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে এবং চিকিৎসাব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, গ্রামীণ স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও অতীতে অর্জিত অগ্রগতি ধরে রাখা সম্ভব হয়নি। ফলে উন্নত চিকিৎসার জন্য অনেক বাংলাদেশিকে বিদেশে যেতে হচ্ছে।
বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগও সেই দায়িত্ব পালনের অংশ।
তিনি জানান, এর আগে সংসদে বিরোধীদলীয় নেতাও দেশের চিকিৎসাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ পরিকল্পনা নেওয়া হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি