ATN News
শিরোনাম
  •  

সৌদি আরবে ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী শুরু

         
সৌদি আরবে ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী শুরু

সৌদি আরবে ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী শুরু

সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন ও প্রদর্শনী। গতকাল সৌদি আরবের জেদ্দায় আনুষ্ঠানিকভাবে এ আন্তর্জাতিক সম্মেলন ও প্রদশর্নীর উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ এবং বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।

হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, স্মার্ট সমাধান এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের লক্ষ্যে এবারের প্রদর্শনীতে ৩২৫টির বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

এদিকে আজ (৯ নভেম্বর) সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এতে নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করবেন বাংলাদেশের ধর্মমন্ত্রী এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ