ATN News
শিরোনাম
  •  

আশুলিয়ায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন ২ লাখ টাকা জরিমানা

         
আশুলিয়ায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন ২ লাখ টাকা জরিমানা

আশুলিয়ায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন ২ লাখ টাকা জরিমানা

ঢাকার আশুলিয়ায় খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে বিভিন্ন অনিয়মের দায়ে কোকো ফুডস কোম্পানি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এ জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজের নেতৃত্বে আশুলিয়া এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কারখানার মেঝেতে রেখে ফ্লেভারড জেলি প্যাকেটজাত করতে দেখা যায়। এ ছাড়া জেলি ও ললিপপ তৈরিতে ব্যবহৃত রং ও ফ্লেভারের মোড়কে আমদানিকারকের তথ্য ছিল না। পণ্য উৎপাদনে ব্যবহৃত পানির কোনো ল্যাব পরীক্ষার প্রতিবেদনও দেখাতে পারেনি কর্তৃপক্ষ। পাশাপাশি বিএসটিআইয়ের সনদ ছাড়াই আচার উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সহায়ক কর্মী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিল।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ