দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে বিরোধ, স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ায় স্বামীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে মো. হারুন (৩২) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী মোসা. রত্নাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁর হেফাজত থেকে নিহতের ব্যবহৃত সিমকার্ডসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রত্না।
পিবিআই জানায়, গত ৩ নভেম্বর আশুলিয়া থানার মরিচকাটা এলাকার জাহিদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে আশুলিয়া থানা পুলিশ দরজা খুলে কক্ষের ভেতর থেকে হারুনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বড় বোন মোসা. সাজেদা বেগম বাদী হয়ে তাঁর স্ত্রীকে আসামি করে ৪ নভেম্বর আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ০৫। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
ঘটনার পর থেকেই পিবিআই ঢাকা জেলা ছায়া তদন্ত শুরু করে। মামলাটি তদন্তের আওতাভুক্ত হওয়ায় ৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সংস্থাটি তদন্তভার গ্রহণ করে। মামলাটির তদন্ত করছেন এসআই মো. আব্দুর রহিম।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ নভেম্বর আশুলিয়ার বাড়াইপাড়া এলাকা থেকে অভিযুক্ত রত্নাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে নিহতের ব্যবহৃত সিমকার্ডসহ মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।
পিবিআইয়ের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ৩১ অক্টোবর রাতে দুজনের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, পরদিন ১ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে হারুন ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁকে শিল দিয়ে মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তাঁর মৃত্যু হয় বলে তদন্তে উঠে এসেছে। পরে কক্ষটি তালাবদ্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্ত স্ত্রী।
ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে পিবিআই। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি