ডিজিটাল লেনদেনের বিস্তার ও প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ ও ইউআইইউ
দেশে ডিজিটাল লেনদেনের প্রসার, মানুষের ব্যবহারিক অভ্যস্ততা এবং এর আর্থ-সামাজিক প্রভাব বিশ্লেষণে যৌথ গবেষণা উদ্যোগ নিয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ (আইএআর)।
সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
‘এক্সপ্লোরিং ডিজিটাল ট্রানজ্যাকশন অ্যাডাপটেশন ইন বাংলাদেশ : ড্রাইভারস, সোশ্যাল আউটকামস, অ্যান্ড পলিসি ইমপ্লিকেশন’ শীর্ষক এই গবেষণার মূল বিষয়বস্তু হলো মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ডিজিটাল লেনদেন এবং মোবাইল আর্থিক সেবার (এমএফএস) ভূমিকা বিশ্লেষণ করা।
সম্প্রতি ইউআইইউ ক্যাম্পাসে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ইমেরিটাস ও আইএআর-এর নির্বাহী পরিচালক ড. এম রিজওয়ান খান, বিকাশের চিফ লিগ্যাল অফিসার এম মাজেদুল ইসলাম এবং এমপ্লয়ার ব্র্যান্ডিং অ্যান্ড রিক্রুটমেন্ট বিভাগের ইভিপি ও হেড শাহরিয়ার মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সময়ের সঙ্গে দেশের মানুষ ক্রমেই ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠছেন। মোবাইল আর্থিক সেবা ও ব্যাংকগুলোর ধারাবাহিক উদ্ভাবন, ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির উদ্যোগ, বিস্তৃত আর্থিক সেবা-ব্যবস্থা এবং নিয়ন্ত্রক সংস্থার সহযোগিতায় এ খাতের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। এর ফলে মানুষের আর্থিক লেনদেনের ধরন ও ব্যবহারে এসেছে পরিবর্তন।
গবেষণায় ডিজিটাল লেনদেন গ্রহণের পেছনে গ্রাহকদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, সেবার প্রতি আস্থা, ব্যবহারের অভিজ্ঞতা এবং বাস্তব ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তথ্য-উপাত্তের ভিত্তিতে বিশ্লেষণ করা হবে। পাশাপাশি এ খাতের প্রসারে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর উদ্যোগ, সরকারি সহায়তা এবং অন্যান্য প্রভাবকও পর্যালোচনা করা হবে।
এ ছাড়া ডিজিটাল লেনদেনের ফলে সমাজজীবনে কী ধরনের পরিবর্তন আসছে, তা অনুসন্ধানের পাশাপাশি মানুষের আস্থা, সামাজিক দৃষ্টিভঙ্গি ও ডিজিটাল সাক্ষরতা কীভাবে এ সেবার ব্যবহারকে প্রভাবিত করছে, সেটিও গবেষণার আওতায় থাকবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, গবেষণার ফলাফল দেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ডিজিটাল আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে। একই সঙ্গে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, গবেষক এবং নীতিনির্ধারকদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতিনির্ধারণে কার্যকর দিকনির্দেশনা দেবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি