আন্তর্জাতিক শ্রমবাজারে কাজের সুযোগ বাড়াতে তরুণদের কারিগরি প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। তিনি বলেছেন, বিশ্বমানের শ্রমবাজারে টিকে থাকতে প্রথাগত শিক্ষার পাশাপাশি কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ নিতে হবে।
সোমবার (৯ নভেম্বর) কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. উমর ফারুক বলেন, তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। বিদেশে কাজ করতে আগ্রহীদের বৈধ পথে অভিবাসন, প্রয়োজনীয় পেশাগত প্রশিক্ষণ ও ভাষা শেখার ওপর গুরুত্ব দিতে হবে। টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালিউল্লাহ মোল্লার সভাপতিত্বে সেমিনারে প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
সেমিনারে টিটিসিতে চালু থাকা বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে কম্পিউটার, গ্রাফিক ডিজাইন, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, এয়ার কন্ডিশনিং (আরএসি), ফ্যাশন ডিজাইন, মোবাইল সার্ভিসিং ও ড্রাইভিং। পাশাপাশি জাপানি ও ইংরেজি ভাষা শিক্ষার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া বিদেশগামী কর্মীদের প্রাক-বহির্গমন অভিবাসন পরিচিতি (পিডিও), দক্ষতা যাচাই এবং বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন প্রশিক্ষণ নিয়ে আলোচনা করা হয়।
সেমিনার শেষে ইউএনও টিটিসির বিভিন্ন শ্রেণিকক্ষ ও প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রশিক্ষণের খোঁজখবর নেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি