ATN News
শিরোনাম
  •  

শেখ হাসিনা কখনোই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

         
শেখ হাসিনা কখনোই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা কখনোই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

বাংলাদেশে ফিরতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা এখন যা করছেন, সব স্ট্যান্টবাজি। তিনি কখনোই ফিরবেন না। তার দেওয়া সব বক্তব্যই ভিত্তিহীন। এই সবকিছুই পলিটিক্যাল স্ট্যান্টবাজি।

তিনি জানান, শেখ হাসিনা ফিরে আসার জন্য যেসব আইনগত প্রক্রিয়া, সেভাবে তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আগামীকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে।

এদিকে, শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন শেখ হাসিনার আইনজীবীরা। রয়টার্স জানিয়েছে, তারা ওই চিঠিটি দেখেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের পর অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে তাকে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হয়। গত বছরের নভেম্বরে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য ও আইনি প্রক্রিয়া নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ