স্টেশনে মোবাইল ছিনতাই, ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. রাজ্জাক নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার ভোরে স্টেশনের প্ল্যাটফর্মে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বাউলাগঞ্জ শাহাপাড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলার প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে-সহ ঢাকা থেকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে করে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন রাজ্জাক। ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করলে তিনি জানালার পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী ট্রেনের জানালা দিয়ে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
মোবাইল ফোন ছিনতাইয়ের পর রাজ্জাক ট্রেন থেকে নেমে ছিনতাইকারীদের পিছু ধাওয়া করেন। এ সময় ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, প্রয়োজনীয়ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি