ভোলা সদর পৌরসভার জামিরালতা এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এলাকার আবু ডাক্তার বাড়ি জামে মসজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরের মাঝখানে মানুষের মুখমণ্ডলের মতো কিছু একটা ভাসতে দেখেন স্থানীয়রা। পরে কাছে গিয়ে সেটি মানুষের মরদেহ বলে নিশ্চিত হন তারা। খবর পেয়ে ভোলা সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ হাওলাদার জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একদিন আগে তার মৃত্যু হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, ওই ব্যক্তিকে আগে এলাকায় দেখা যায়নি।
তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তের জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি