কপ-৩১ সম্মেলনে এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা তারেক রহমানের
তুরস্ক সফরকালে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
পররাষ্ট্র সচিব জানান, তুরস্ক সফরকালে প্রধানমন্ত্রীর তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএনডিপির প্রশাসকের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তুর্কি কোম্পানির সঙ্গে বাংলাদেশের এভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং খাতে সহযোগিতা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, এটি কোনো দ্বিপাক্ষিক সফর নয়। সফরটি মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও সেখানে সাধারণ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ, অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে পররাষ্ট্র সচিব বলেন, উন্নত দেশগুলো অতীতে বাংলাদেশকে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে যৌথ প্রচেষ্টার পাশাপাশি ক্ষতিপূরণের বিষয়েও বাংলাদেশ জোরালোভাবে দাবি তুলে ধরেছে।
উল্লেখ্য, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে জলবায়ু ইস্যুর পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি