নতুন পাসপোর্ট-এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা : রয়টার্স
চব্বিশের আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। এ বিষয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আইনজীবীদের মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিলের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।
চিঠিতে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের দায়িত্ব ও বাধ্যবাধকতার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। দেশ ছাড়ার পর বাংলাদেশ দূতাবাসে তার পক্ষ থেকে এটিই প্রথম কোনো আবেদন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান তিনি। সোমবার তার সহযোগীরাও জানিয়েছেন, দেশে ফেরার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে প্রত্যাবর্তনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
এদিকে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও আইনি আলোচনা তৈরি হয়েছে। তার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে এবং অনেকে দেশের বাইরে অবস্থান করছেন।
বিভিন্ন মেয়াদে প্রায় ২০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শেখ হাসিনার প্রতি এখনো জনগোষ্ঠীর একটি অংশের সমর্থন রয়েছে। ফলে তার দেশে ফেরার উদ্যোগ রাজনৈতিক বিভাজন আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর ঢাকায় সরকার যখন স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন তার প্রত্যাবর্তন নতুন পরিস্থিতি তৈরি করতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসান এবং দেশ ছাড়ার দুই বছরের বেশি সময় পর তার এই উদ্যোগে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি