ATN News
শিরোনাম
  •  

বনশ্রীর মেরাদিয়া বাজারে ককটেল বিস্ফোরণ, আহত পথচারী

         
বনশ্রীর মেরাদিয়া বাজারে ককটেল বিস্ফোরণ, আহত পথচারী

বনশ্রীর মেরাদিয়া বাজারে ককটেল বিস্ফোরণ, আহত পথচারী

রাজধানীর বনশ্রীর মেরাদিয়া কাঁচাবাজারের বাঁশপট্টি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সকাল ৭টার দিকে এ বিস্ফোরণে এক পথচারী আহত হয়েছেন। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজার এলাকায় লোকজনের চলাচলের সময় হঠাৎ বিকট শব্দে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে এক পথচারী আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বিস্ফোরণের আলামত সংগ্রহের পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছেন।

এদিকে, নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মেরাদিয়া বাজার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথাও জানা গেছে।

উল্লেখ্য, গত কয়েকদিনে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, পল্টন, খিলগাঁও, যাত্রাবাড়ী, মিরপুর ও পান্থপথসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। ধারাবাহিক এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে মেরাদিয়ার সর্বশেষ বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তির পরিচয়, শারীরিক অবস্থা এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ