ATN News
শিরোনাম
  •  

শেষ দিনে বাংলাদেশের দুর্দান্ত শুরু, ২২ রানে ৩ উইকেটের পতন

         
শেষ দিনে বাংলাদেশের দুর্দান্ত শুরু, ২২ রানে ৩ উইকেটের পতন

শেষ দিনে বাংলাদেশের দুর্দান্ত শুরু, ২২ রানে ৩ উইকেটের পতন

সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে ধাক্কা দিয়েছে বাংলাদেশ। মাত্র ২২ রানের ব্যবধানে ক্যারিবীয়দের তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করছে স্বাগতিকরা। যদিও এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মোট লিড সাড়ে তিনশ রান ছাড়িয়ে গেছে।

দিনের খেলা শুরু হওয়ার সময় ১৪০ রানে অপরাজিত ছিলেন কাভেম হজ। অন্য প্রান্তে আমির জাঙ্গুর সংগ্রহ ছিল ২০ রান। তবে দিনের শুরুতেই সাজঘরে ফিরতে হয় হজকে। ব্যক্তিগত সংগ্রহে মাত্র দুই রান যোগ করে ১৪২ রানে নাঈম হাসানের বলে আউট হন তিনি। ১৯৪ বলের ইনিংসে ১৭টি চার ও একটি ছক্কা হাঁকান এই ব্যাটার। পুল করতে গিয়ে ফাইন লেগে হাসান মাহমুদের হাতে ক্যাচ তুলে দেন তিনি।

এরপর টানা দুই ওভারে দুটো উইকেট তুলে নেয় বাংলাদেশ। জাস্টিন গ্রিভসকে ৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে শামার জোসেফ ১ রানে নাঈমের বলে তানজিদ হাসানের ক্যাচ হন।

এদিন দলীয় ৩৫০ রানে চতুর্থ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ৩৭২ রানে গিয়ে ষষ্ঠ উইকেটের পতন ঘটে ক্যারিবীয়দের। দিনের শুরুতে বাংলাদেশের এই সাফল্য ম্যাচে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। তবে বড় লিড থাকায় এখনও সুবিধাজনক অবস্থানে রয়েছে সফরকারীরা।

শেষ দিন দলকে মাঠে পাঠানোর আগে বাংলাদেশের কোচ বললেন, ‘শেষে ব্যাট করতে নামলে পঞ্চম দিনটা সবসময়ই কঠিন হয়। ভালো ব্যাপার হলো উইকেটটা এখনও ভালো খেলছে, উইকেটে কোনো সমস্যা নেই। ওরা কী করে, তা আমরা অপেক্ষা করে দেখব। আজ সকালে আমরা মাঠে নেমেছি এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে খেলব।’

শুরুটা কেমন হয় সেদিকে চোখ সিমন্সের, ‘পরিস্থিতি এবং প্রথম ঘণ্টায় কী হয়, তা দেখতে হবে। ওরা কী করে, তা দেখা যাক, তারপর আমরা ঠিক করব দিনের খেলাটা কীভাবে খেলব। এটা একটা টেস্ট ম্যাচ। আপনি টেস্ট ম্যাচ হারতে চান না, আপনি ম্যাচ বাঁচানোর চেষ্টা করেন।’

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ