সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, আলোচনায় আসছে ৫ থেকে ৬টি বিল
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে।
সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে। এ অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার অধিবেশন।
গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয় ইতিমধ্যে অধিবেশনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। এ অধিবেশন আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলতে পারে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল আসতে পারে এবং সেগুলোর ওপর আলোচনা হবে।
এদিকে, আগামী জানুয়ারিতে বছরের প্রথম অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনের কার্যক্রম সীমিত রাখা হচ্ছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি বছরের জানুয়ারি মাসে সংসদের প্রথম অধিবেশন বসে। সে অনুযায়ী আগামী ২০২৭ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন বসতে পারে।
অন্যদিকে, অধিবেশন শুরুর দিনই জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে অধিবেশনের মোট কার্যদিবস, সময়সূচি ও বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি