মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক
মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত এবং কমপক্ষে ১১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই ট্রেনের কন্ডাক্টরও আছেন।
গতকাল রোববার এর দুর্ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মিসরের প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয়।
পৃথক এক বিবৃতিতে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত জেলায় ঘটেছে এ দুর্ঘটনা। দুই ট্রেনের মধ্যে একটি দক্ষিণ-পশ্চিমের ফায়ুম প্রদেশের দিকে যাচ্ছিল, সেটির পেছনের অংশের সঙ্গে সংঘর্ষ হয় অপর ট্রেনটি। দ্বিতীয় ট্রেনটি দক্ষিণ দে আসওয়ান প্রদেশের উদ্দেশে রওনা হয়েছিল।
রোববার গভীর রাতে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় জানায় যে, তাদের তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, একই লাইনে একই অভিমুখে চলতে থাকা কায়রো-আসওয়ান ট্রেনের শেষ বগির সঙ্গে গিজা-ফায়ুম ট্রেনের সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটেছে।
মিসরে ট্রেন লাইনচ্যুত হওয়া বা দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। দেশটির রেলওয়ে ব্যবস্থায় দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং সরঞ্জামের দুর্বল রক্ষণাবেক্ষণের ইতিহাস রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সরকার রেল ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে আধুনিকায়নের উদ্যোগ ঘোষণা করেছে।
রোববারের দুর্ঘটনাটি যেখানে ঘটেছে, সেই আল-আইয়াত এলাকার কাফর গিরজা গ্রামের বাসিন্দা আইমান জামাল জানান, দুই ট্রেনের সংঘর্ষের পর স্থানীয় বাসিন্দারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে আসেন, জীবিতদের উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্স ডাকেন।
স্থানীয় বাসিন্দা আইমান জামাল জানান, সংঘর্ষের পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। তিনি প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে কাছাকাছি হাসপাতালে নিতে দেখেছেন।
তিনি আরও জানান, স্থির অবস্থায় থাকা একটি ট্রেনের বগিতে কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন। পরে উদ্ধারকর্মীরা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
এদিকে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
মিসরের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে রেল চলাচল দ্রুত স্বাভাবিক করার কাজ চলছে।
উল্লেখ্য, মিসরে রেল দুর্ঘটনা নতুন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে দেশটির রেলব্যবস্থায় অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের ঘাটতি নিয়ে সমালোচনা রয়েছে। গত সেপ্টেম্বরেও আল-আইয়াত এলাকায় দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে একজন চালক ও তাঁর সহকারী আহত হয়েছিলেন।
দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনাটি ঘটে ২০০২ সালে। সে সময় কায়রো থেকে দক্ষিণ মিসরগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।
সূত্র: এএফপি, রয়টার্স
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি