ATN News
শিরোনাম
  •  

পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন: সালাহউদ্দিন নোমান চৌধুরী

         
পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন: সালাহউদ্দিন নোমান চৌধুরী

পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন: সালাহউদ্দিন নোমান চৌধুরী

বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরী।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসন অনুবিভাগ এক প্রজ্ঞাপনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনরত সালাহউদ্দিন নোমান চৌধুরী পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

অন্যদিকে, ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়ামকে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা সালাহউদ্দিন নোমান চৌধুরী ১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ