ATN News
শিরোনাম
  •  

গাজীপুরে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা, ছুটি ৭ কারখানায়

         
গাজীপুরে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা, ছুটি ৭ কারখানায়

গাজীপুরে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা, ছুটি ৭ কারখানায়

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে আবারও বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।

রোববার (১১ নভেম্বর) বেলা ৩টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কাশিমপুর থেকে কোনাবাড়ীর জরুন এলাকার দিকে আসেন। এ সময় তাঁরা আশপাশের কয়েকটি পোশাক কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। কারখানাগুলোতে তখন উৎপাদন কার্যক্রম চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার ভেতরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা তাঁদের ধাওয়া দেন। পরে খবর পেয়ে বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। বেলা ৩টার দিকে একই দাবিতে মন্ডল গ্রুপের কয়েকজন শ্রমিক জরুন মোড়ের দিকে আসেন। এ সময় তাঁরা ছয় থেকে সাতটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিপেটা করে তাঁদের সরিয়ে দেন।

তিনি আরও জানান, পরিস্থিতির কারণে সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে ওই সাতটি কারখানা ছাড়া গাজীপুরের অন্য সব কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ