ATN News
শিরোনাম
  •  

ক্যানসারে আক্রান্ত নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার

         
ক্যানসারে আক্রান্ত নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার

ক্যানসারে আক্রান্ত নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার

ক্যানসারে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি।

গত মাসের শেষ দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইংল্যান্ডে ফিরে যান বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। ইংল্যান্ড থেকে মুঠোফোনে দেশের একটি সংবাদমাধ্যমকে নিজের শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে বাটলার বলেন, ‘আমি সত্যি ভালো নেই। শরীরটা খুব খারাপ। আমার জন্য দোয়া করবেন।’

তার অসুস্থতার বিষয়ে তাবিথ আউয়াল বলেন, ‘পিটার ক্যানসারে আক্রান্ত। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন—এটাই আমাদের চাওয়া। তবে শারীরিক অবস্থার কারণে তিনি দায়িত্ব চালিয়ে যেতে পারবেন কি না, সে বিষয়ে এখনো তার কাছ থেকে কোনো নিশ্চয়তা পাইনি। আমরা অপেক্ষা করছি, দেখা যাক, তিনি কী বলেন।’

এদিকে, আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচ সামনে রেখে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের প্রস্তুতি নিচ্ছে বাফুফে। এ দায়িত্বে ফরাসি কোচ ও উয়েফা লাইসেন্সধারী এরিক মেয়ারকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ