ATN News
শিরোনাম
  •  

আতঙ্ক ছড়াতেই বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি

         
আতঙ্ক ছড়াতেই বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি

আতঙ্ক ছড়াতেই বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি

আতঙ্ক ছড়াতেই বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে গণপরিবহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার উদ্দেশ্যে করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশের এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ও তাদের অঙ্গসংগঠনের সদস্যরাও রয়েছেন।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় দেখা যাচ্ছে, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে নাশকতা চালিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অপারেশনাল কার্যক্রম ও মোতায়েন বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দূর করতে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের মোবাইল টিম ও পিকেট ডিউটি জোরদার করা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি জানান, নাশকতার উদ্দেশ্যে পেট্রোল পাম্পসহ বিভিন্ন উৎস থেকে দাহ্য পদার্থ সংগ্রহ বা কেনাবেচা করা হচ্ছে কি না, তা নজরদারিতে রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে কারা এসব দাহ্য পদার্থ সংগ্রহ করছে, তাদের শনাক্ত করতে ডিএমপির অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে। এর আগেও ককটেল তৈরির সরঞ্জাম ও বিস্ফোরকদ্রব্যসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ