চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা
সাংবাদিকদের প্রতিবাদ ও আপত্তির মুখে মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা।
আজ শনিবার দুপুরে আয়োজকরা বিষয়টি নিশ্চিত করেছেন।
আয়োজকদের ভাষ্য, ঢাকা আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির সাম্প্রতিক ঘটনার ১৭ দিন আগেই তার সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ এবং চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আয়োজক কমিটি তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
গত শুক্রবার রাতে নিজের ফেসবুক ওয়ালে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে পরীমনি লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’
পরীমনির শেয়ার করা পোস্টারটি নজরে আসার পর জাতীয় দৈনিকের এক প্রতিবেদক আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি লেখেন, ‘এই প্রোগ্রামের আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সহকর্মী দৈনিক সমকালের রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে, তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট না করলে আপনারা বিকল্প অতিথি খুঁজে নিন।’
ওই মন্তব্যের পর বিষয়টি চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে আলোচনার জন্ম দেয়। একপর্যায়ে সাংবাদিকদের পক্ষ থেকে প্রতিবাদ ও আপত্তি জানানো হলে আয়োজকরা পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।
পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টারও প্রকাশ করেছেন আয়োজকরা। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি