ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩০ জন।
আজ শনিবার সকালে এই প্রাণঘাতী হামলায় সৌদির বিমানবাহিনী। হুথি বিদ্রোহী সংশ্লিষ্ট আল-মাসিরাহ টেলিভিশন ও বার্তাসংস্থা সাবা হতাহতের এ সংখ্যা জানিয়েছে।
বার্তাসংস্থা সাবা তাদের প্রতিবেদনে বলেছে, “সানার আল-সারিয়া এলাকায় সৌদি শত্রুদের যুদ্ধবিমান দিয়ে চালানো গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। অপরদিকে আহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে।”
এরআগে গতকাল ইয়েমেনের তাইজের একটি বাজারে সৌদির বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হন বলে জানায় হুথি বিদ্রোহীরা। তবে পরবর্তীতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দাবি করে, ওই বাজারে হুথিরা মিসাইল ছুড়েছে। এতে সেখানে ৩০ জন নিহত হয়েছেন।
হামলার শিকার বাজারটি তাইজ প্রদেশের আল-ওয়াজিয়া শহরে অবস্থিত। শহরটি হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী পুরো ইয়েমেনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। এর জবাবে সৌদি আরবের সমর্থনপুষ্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার পাল্টা অভিযান পরিচালনা করছে। বর্তমানে সরকার ইয়েমেনের দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করছে।
দুই পক্ষের মধ্যে চলমান সংঘাতের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে তাইজ প্রদেশ। পাল্টাপাল্টি হামলা ও সামরিক অভিযানের ফলে দেশটির নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
সূত্র: এএফপি
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি