ATN News
শিরোনাম
  •  

ইসলামাবাদে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত

         
ইসলামাবাদে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত

ইসলামাবাদে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে।

আজ দূতালয় প্রাঙ্গণে দিবসটি উপলক্ষ্যে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান।

পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে হাইকমিশনারের কর্মকর্তা ও পাকিস্তান প্রবাসী বাংলাদেশিরা বক্তৃতা করেন। বক্তারা বাংলাদেশের আর্থসামাজিক ও ভৌগোলিক রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য সমুন্নত রাখতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের চেতনা মনে প্রাণে ধারণ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

হাইকমিশনার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন, বাক ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি দেশকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে মুক্তি দেন। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতিকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেন এবং সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা করেন। তিনি ৭ নভেম্বরের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে বৈষম্যহীন, শোষণমুক্ত, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সকলকে নিষ্ঠার সাথে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান। শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ