হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪৯ জন
দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ জনে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে দুজন করে মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৯ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তির হিসাবে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ১৬৩ জন, সিলেটে ১৪২ জন, বরিশালে ৯৭ জন, ময়মনসিংহে ৫২ জন, খুলনায় ৪০ জন, রাজশাহীতে ৩৩ জন এবং রংপুরে ৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১১ হাজার ৮৬৫ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ৩ হাজার ২৫৭ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৭০২ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৫৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিশ্চিত হামে মৃত্যুর পাশাপাশি উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি