ATN News
শিরোনাম
  •  

সৌদিতে মর্মান্তিক দুর্ঘটনা: প্রাণ গেল একই এলাকার ৭ বাংলাদেশির, আহত ১৫

         
সৌদিতে মর্মান্তিক দুর্ঘটনা: প্রাণ গেল একই এলাকার ৭ বাংলাদেশির, আহত ১৫

সৌদিতে মর্মান্তিক দুর্ঘটনা: প্রাণ গেল একই এলাকার ৭ বাংলাদেশির, আহত ১৫

সৌদি আরবের জেদ্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন বাংলাদেশি। নিহত ও আহত ব্যক্তিরা সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আজ শনিবার ভোররাতে মদিনা থেকে জেদ্দাগামী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, বাংলাদেশিদের বহনকারী একটি বাস মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত সাতজনই সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তারা একই এলাকার একাধিক পরিবারের সদস্য। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

দুর্ঘটনায় আহত ১৫ বাংলাদেশিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। অন্যদিকে নিহত সাতজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কনস্যুলেটের কার্যালয় জানায়, জেদ্দা থেকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিজানে সড়ক দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ কনস্যুলেট থেকে স্থানীয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, নিহত সাতজন বাংলাদেশের একাধিক পরিবারের সদস্য। তাদের মধ্যে শিশুও রয়েছে। সাত বাংলাদেশির মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর আহতদের একই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ