ATN News
শিরোনাম
  •  

নিউজিল্যান্ডের মাটিতে ভারতের পেসারের বিরল কীর্তি

         
নিউজিল্যান্ডের মাটিতে ভারতের পেসারের বিরল কীর্তি

নিউজিল্যান্ডের মাটিতে ভারতের পেসারের বিরল কীর্তি

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করলেন ভারতের পেসার গুরনূর ব্রার। নিউজিল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় ফাস্ট বোলার হিসেবে দ্বিতীয় সেরা বোলিং ফিগার তার।

১০ ওভারে ৩০ রান দিয়ে চার উইকেট নিয়েছেন গুরনূর। টম ল্যাথাম, গ্লেন ফিলিপস ও অধিনায়ক মিচেল স্যান্টনার ও নাথান স্মিথকে প্যাভিলিয়নে পাঠান তিনি।

নিউজিল্যান্ডে ভারতের কোনো পেসারের সেরা বোলিং ফিগার জাভাগাল শ্রীনাথের। ২০০৩ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩ রানে চার উইকেট নিয়েছিলেন তিনি।

১১ ওয়ানডেতে ৩১.১৯ গড়ে ২১ উইকেট নিলেন গুরনূর। চলমান সিরিজে সাত উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি।

ভারতীয় পেস আক্রমণে নিউজিল্যান্ডের টপ অর্ডারে বড় ধস নামে। ৫৩ রানে ৫ উইকেট হারায় তারা। ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনারের ৫৯ রানের জুটিতে স্বাগতিকরা সম্মানজনক স্কোর করে। তবে ১১২ রানের পর আবার ধস নাম, ১৩৪ রানে অলআউট হয় কিউইরা।

গুরনূরের পাশাপাশি ভারতের হয়ে বল হাতে সফল ছিলেন আকিব নবী ও আনশুল কাম্বোজ। দুজনই দুটি করে উইকেট শিকার করেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ