ATN News
শিরোনাম
  •  

কলেজছাত্রীদের কাছে হেনস্তার শিকারের অভিজ্ঞতা শোনালেন অমিতাভ বচ্চন

         
কলেজছাত্রীদের কাছে হেনস্তার শিকারের অভিজ্ঞতা শোনালেন  অমিতাভ বচ্চন

কলেজছাত্রীদের কাছে হেনস্তার শিকারের অভিজ্ঞতা শোনালেন অমিতাভ বচ্চন

জীবনের এক অজানা অধ্যায় ভাগ করে নিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ইন্ডাস্ট্রিজের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ হিসেবে যার একসময় পরিচিত ছিল, সেই মানুষটাই একসময় হেনস্তার মুখে পড়েছিলেন কলেজ ছাত্রীদের হাতে।

অনুষ্ঠানের ওই পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তাঁর সামনেই কলেজজীবনের একটি ঘটনা তুলে ধরেন অমিতাভ।

অভিনেতা জানান, একবার তাঁরা দিল্লির মিরান্ডা হাউসে গিয়েছিলেন। সে সময় হোস্টেলের বারান্দায় বসে থাকা ছাত্রীরা তাঁকে দেখে একযোগে মন্তব্য করেন, ‘আয়ে হায়ে কী চলন!’

কেবিসি-র মঞ্চে বেশ গম্ভীর সুরেই অমিতাভ বচ্চন সেই পুরোনো দিনের কথা তুলে ধরেন। তিনি বলেন, 'আমি আপনাদের একটা গম্ভীর কথা বলতে চাই ,প্রথমবার যেদিন আমরা মিরাণ্ডা হাউসে ঢুকলাম, হোস্টেলের ব্যালকনিতে বসে থাকা সমস্ত মেয়েরা একযোগে বলে উঠল— ‘আয়ে হায়ে কী চলন!’

অমিতাভ যোগ করেন, ‘ঠিক তখনই আমি বুঝতে পেরেছিলাম, যখন কোনও নারীর সঙ্গে এই ধরনের ইভটিজিং হয়, তখন তার হৃদয়ে কী ঘটে। কারণ নিজের ওপর না ঘটলে কেউ সেটা অনুধাবন করতে পারে না। মিরাণ্ডা হাউসে পা দেওয়ার পর যখন ওটা শুনলাম, তখন আমি বুঝতেই পারছিলাম না কী করব…’।

কথাটি শুনে মাধুরী দীক্ষিত হেসে কৌতুহল প্রকাশ করে জিজ্ঞেস করেন যে, তারপর তারা কী করেছিলেন? উত্তরে স্বভাবসিদ্ধ রসিকতায় অমিতাভ বলেন, ‘পালিয়ে গিয়েছিলাম, আর কী করব!’

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ