রাজধানীর নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বাসটি সাভার-নতুন বাজার রুটে চলাচল করতো।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় নতুন বাজার এলাকায় যাত্রী নামিয়ে দেওয়ার কিছুক্ষণ পর বাসটিতে আগুনের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও কারা এ ঘটনার সঙ্গে কারা জড়িত,সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি পরিবহন কোম্পানির কর্মকর্তারা।
পুলিশ জানায়, বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। পরে বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। ঘটনার কারণ অনুসন্ধানে বাসটির চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে নতুন বাজার এলাকায় একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি