ATN News
শিরোনাম
  •  

জনগণের সেবায় কোনো প্রকার অবহেলা সহ্য করা যাবে না-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

         
জনগণের সেবায় কোনো প্রকার অবহেলা সহ্য করা যাবে না-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

জনগণের সেবায় কোনো প্রকার অবহেলা সহ্য করা যাবে না-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বর্তমান সরকার গতানুগতিক ধারায় পরিচালিত হচ্ছে না। দেশে নির্বাচনি ব্যবস্থায় পরিবর্তন এসেছে, যার উজ্জ্বল প্রমাণ ঠাকুরগাঁওয়ের নির্বাচন। অতীতে রাতের ভোটের সংস্কৃতি থাকলেও এখন সেই ধারা পাল্টে গেছে।

মন্ত্রী গতকাল ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত না থাকলে অপরাধপ্রবণতা, অপশাসন, অপসংস্কৃতি এবং সর্বগ্রাসী অব্যবস্থাপনা তৈরি হয়। সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা যার যার মন্ত্রণালয় ও দপ্তরের আওতাধীন দায়িত্বগুলো সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করবেন। জনগণের সেবায় কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য মির্জা ফয়সাল আমিন, মোঃ আবদুস সালাম ও মোঃ জাহিদুর রহমান উপস্থিত ছিলেন ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ