খুলনাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন
দীর্ঘদিন পর খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনায় পৌঁছালে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হন তিনি।
বৃহস্পতিবার বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তিনি খুলনায় পৌঁছালে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রূপসার কুদির বটতলা থেকে শেরেবাংলা রোড হয়ে খুলনা জেলা স্টেডিয়াম পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেন হাজারো মানুষ। এ সময় ব্যানার, গ্রাফিতি ও বিভিন্ন সাজসজ্জায় বর্ণিল হয়ে ওঠে নগরীর সড়কগুলো। জনতার অভ্যর্থনার জবাবে হাত নেড়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
মোংলা বন্দর থেকে কাটাখালীতে পথসভা শেষে বাগেরহাটের খানজাহান আলীর মাজার জিয়ারত করে রূপসার কুদির বটতলায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান এবং পথসভায় বক্তব্য দেন।
পরে খুলনা সার্কিট হাউসে যাওয়ার পথে নগরীর বিভিন্ন সড়কে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে অভ্যর্থনা জানান। তাদের হাতে ছিল টি-শার্ট, ক্যাপ, প্ল্যাকার্ড, ব্যানার, বাদ্যযন্ত্র ও ধানের শীষ। নগরীর ডাকবাংলা মোড়ে পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় স্টেডিয়ামের সামনে অপেক্ষমাণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি গ্যালারিতে থাকা শিক্ষার্থীদের সঙ্গেও হাত মেলান। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় খুলনার শিশু অরিনা সাফা খান নিজের হাতে লেখা পবিত্র কোরআন তাকে উপহার দেয়। অন্যদিকে নেভি অ্যাঙ্করেজ অ্যান্ড কলেজের শিক্ষার্থী লায়লা তাসনিম জামান নিজের আঁকা একটি ছবি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়।
অনুষ্ঠান শেষে ফেরার পথে আবারও গ্যালারিতে থাকা শিক্ষার্থীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। পরে খুলনা জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
দিনভর বিভিন্ন কর্মসূচিকে ঘিরে খুলনার বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্টেডিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং উপহার গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় প্রধানমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধনী আয়োজন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি