ATN News
শিরোনাম
  •  

বাঁশখালীতে বাস উল্টে এবিসি সড়কে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

         
বাঁশখালীতে বাস উল্টে এবিসি সড়কে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

বাঁশখালীতে বাস উল্টে এবিসি সড়কে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

চট্টগ্রামের বাঁশখালীতে সড়কের ওপর উল্টে গেছে একটি বাস। এতে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের দুই পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বাঁশখালীর চাম্বল এলাকার মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়া বাসটির রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো-ব-১১-০৪৩১।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটিয়ে বা রক্ষা করতে গিয়ে বাসচালক হঠাৎ জোরে ব্রেক করেন। এতে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং সেটি সড়কের ওপর উল্টে পড়ে। ফলে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসচালক জোরে ব্রেক করেন বলে তারা জানতে পেরেছেন। এরপর বাসটি সড়কের ওপর উল্টে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দ্রুত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে হঠাৎ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ