ইরান নিয়ে ফের কঠোর বার্তা ট্রাম্পের, পুরো দেশ ধ্বংসের ইঙ্গিত
ইরানকে ঘিরে নতুন করে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে ইরানের অবশিষ্ট অংশও ধ্বংস করে দেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন তিনি। তবে এমন পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত আরও বাড়িয়ে চূড়ান্ত পরিণতিতে নেওয়া হবে কি না, তা নিয়ে তিনি ভাবছেন। তার ভাষায়, এমনভাবে এই লড়াই শেষ করতে চান, যাতে ভবিষ্যতে এ ধরনের সংকট আর ফিরে না আসে।
তিনি আরও যোগ করেন, যদি সম্ভব হয় তবে আমি দেশটির বাকি অংশ ধ্বংস না করতেই পছন্দ করব, তবে হয়তো আমাকে তা-ই করতে হতে পারে। আর আপনারা খুব শিগগিরই তা জানতে পারবেন।
ট্রাম্প উল্লেখ করেন, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, তা এখনও থামেনি। এই যুদ্ধের ক্ষয়ক্ষতি সামলে ইরানের আবার আগের মতো ঘুরে দাঁড়াতে অন্তত ২৫ বছর লেগে যাবে।
এদিকে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে বলে যে খবর রটেছে, সে বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের অংশগ্রহণ বা অনুমতি ছাড়া তারা কিছুই করছে না।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি