সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করে বলেছেন, শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। কোনও শ্রমজীবী মানুষ বা শ্রমিক ভাই-বোনেরা কখনও নিজেদের শিল্প প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারেন না। অথচ একটি মহল বিভিন্ন কলকারখানায় গিয়ে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, গত ৫০ বছরে দেশে গড়ে ওঠা শিল্প কারখানাগুলো বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। এসব প্রতিষ্ঠানে লাখ লাখ নারী ও শ্রমজীবী মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। শিল্প প্রতিষ্ঠানগুলো দেশের সম্পদ, জনগণের সম্পদ। তাই এসব প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব।
বিভিন্ন সংবাদমাধ্যমে দেখা যাচ্ছে, কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি কলকারখানায় গিয়ে ভাঙচুর চালাচ্ছে এবং শিল্প প্রতিষ্ঠানের ক্ষতি করার চেষ্টা করছে। শ্রমিকরা কখনো নিজেদের কর্মসংস্থানের জায়গা ধ্বংস করতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে তারেক রহমান অভিযোগ করেন, গত ১৫ থেকে ১৬ বছরে একটি মহল দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেনি। বরং মানুষের ভোটাধিকার হরণ এবং দেশের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ওই মহলই এখন সীমন্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।
এক থেকে দুই মাসের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রমিক ভাই-বোনদের মজুরি নিয়ে কিছু দাবি-দাওয়া রয়েছে, সরকার সে বিষয়ে অবগত। তাদের দাবিগুলো বিবেচনা ও পর্যালোচনার জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড কাজও শুরু করেছে। ইনশাআল্লাহ, আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে, যাতে শ্রমিক ভাই-বোনেরা ভালো থাকতে পারেন।’
বাগেরহাট জেলা বিএনপির নেতা ব্যারিস্টার জাকির হোসেনের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, জেলা বিএনপি নেতা সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
পথসভা শেষে প্রধানমন্ত্রী হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি