আদালতে পরীমনিকে ঘিরে সাংবাদিক ও বিচারপ্রার্থীর সঙ্গে অসদাচরণের অভিযোগ
ভাঙচুর, মারধর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। কিন্তু তিনি যখন আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন, তখন একের পর এক ঘটেছিল অপ্রত্যাশিত ঘটনা। সাংবাদিকদের সঙ্গে অকথ্য ভাষা ব্যবহার, মাইক্রোফোন টেনে নেওয়া থেকে শুরু করে এক সংবাদকর্মীকে খামচি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, পরীমনির দেহরক্ষীদের ধাক্কায় আদালতে আসা এক বিচারপ্রার্থীর মাথা ফেটে গেছে বলেও অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসব ঘটনা ঘটে। এ ঘটনাগুলোর ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, আদালতে প্রবেশের সময় পরীমনির সঙ্গে ছিলেন বেশ কিছু দেহরক্ষী। আদালতের কাজ শেষে গাড়িতে ওঠার সময় দেহরক্ষীরা পরীমনিকে ঘিরে রেখেছিলেন। এমন সময়ে সাংবাদিকেরা এগিয়ে গেলে পরীমনি ও তার দেহরক্ষীরা দাবি করেন, পরীর গায়ে হাত দিয়েছেন এক সাংবাদিক। সেই সাংবাদিককে ডেকে, টেনে নিয়ে অকথ্য ভাষায় গালি ও হুমকিও দেন অভিনেত্রী।
পরীমনিকে ধাক্কার ঘটনা ঠিক কোন মুহূর্তে ঘটেছে, তা কোনো ভিডিওতে লক্ষ্য করা যায়নি। এমনকি ওই সাংবাদিকের পরিচিতজনেরা বলছেন, তার একটি হাত ছোটবেলা থেকেই অকার্যকর। অন্য হাত দিয়ে তিনি কোনোমতে ক্যামেরা ট্রাইপড নিয়ে কাজ করেন। ফলে পরীর গায়ে হাত দেওয়ার অভিযোগটিও 'যুক্তিহীন' বলে দাবি তাদের।
সেই সাংবাদিকের অভিযোগ, পরীমনি তার হাত থেকে ফোন কেড়ে নেন। এরপর পরীমনির হাত থেকে সেই সাংবাদিক নিজের ফোন ফিরিয়ে নেন। সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘লিফটে ওঠার সময় আমাকে ভিডিও করতে দেখে পরীমনি আমার ফোন কেড়ে নেন। এ সময় ট্রাইপডও ভেঙে ফেলেন।’
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য একটি ভিডিওতে এক সংবাদকর্মী নিজের হাতে আঘাতের চিহ্ন দেখিয়ে দাবি করেন, পরীমনি তাকে খামচি দিয়েছেন।
এদিকে সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় আদালতে আসা এক বিচারপ্রার্থীর আহত হওয়ার অভিযোগও সামনে এসেছে। সুজন চন্দ্র মনি দাস নামের ওই ব্যক্তির মাথা ফেটে যায় বলে জানা গেছে। তার ভাইয়ের অভিযোগ, পরীমনির নিরাপত্তা রক্ষীদের ধাক্কায় তার ভাই আহত হয়েছেন। ঘটনার পর তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়।
এ ঘটনায় আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিক ও বিচার প্রার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে সুজন চন্দ্র মনি দাসের ভাই এক সংবাদ মাধ্যমে বলেন, 'আমরা আদালতে এসেছিলাম। এখানে (বারান্দায়) দাঁড়িয়ে ছিলাম। নায়িকা পরীমনির নিরাপত্তা রক্ষীরা ধাক্কা দিয়ে আমার ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে।'
প্রসঙ্গত, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ২০২১ সালে পরীমনিরসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছিলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওইদিন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।
মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য বুধবার (৪ নভেম্বর) দিন ধার্য ছিল। তবে ওই দিন আদালতে হাজির হননি পরীমনি। তার আইনজীবী সময় চেয়ে আবেদন করলেও তা গ্রহণ করেননি আদালত। বরং অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। এরপর আজ বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি