সাংবাদিক গ্রেপ্তারে পরোয়ানা বাধ্যতামূলক করার চিন্তা : তথ্য প্রতিমন্ত্রী
আদালতের পরোয়ানা ছাড়া কোনো সাংবাদিককে যেন গ্রেপ্তার করা না হয়, সেই বিধান সাইবার সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সব অংশীজনের সঙ্গে আলোচনা শেষ করে চলতি বছরের মধ্যেই সাইবার সুরক্ষা আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে। তবে আইনটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় সরকার এ বিষয়ে তাড়াহুড়ো করতে চায় না। সবার মতামত নিয়েই আইনটি চূড়ান্ত করা হবে।
বুধবার ডিবিসি নিউজের সাংবাদিকদের গ্রেপ্তারের খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্য প্রতিমন্ত্রী তা অস্বীকার করেন। তিনি বলেন, ডিবিসির সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে এ তথ্য ঠিক নয়। তাদের মূলত সাময়িকভাবে হেফাজতে নেওয়া হয়েছিলো এবং পরে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের সুরক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানকে রক্ষা করার বিষয়ও এখানে জড়িত ছিল। হয়তো সেই কারণেই তাদের কিছুক্ষণের জন্য সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিলো। তাছাড়া আইনের ঊর্ধ্বে তো কেউ নন।
অন্যদিকে, চলমান তৈরি পোশাক খাতের শ্রমিক আন্দোলন প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টস খাতে চলমান আন্দোলন মূলত রাজনৈতিকভাবে ফ্রেম করা একটি বিষয়।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি