ATN News
শিরোনাম
  •  

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

         
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

গাজীপুর মহানগরীর কাশিমপুরের এনায়েতপুর এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সারাবো মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পান তারা। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ