ATN News
শিরোনাম
  •  

তাসকিন-হাসানের আঘাত, কিং-হজের স্টাম্প ভাঙলেন তাসকিন-হাসান

         
তাসকিন-হাসানের আঘাত, কিং-হজের স্টাম্প ভাঙলেন তাসকিন-হাসান

তাসকিন-হাসানের আঘাত, কিং-হজের স্টাম্প ভাঙলেন তাসকিন-হাসান

সিরিজ বাঁচানোর লক্ষ্যে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে স্বাগতিকরা দ্বিতীয় ওভারেই সুযোগ হারায়। স্লিপে ক্যাচ মিস করেন সাদমান ইসলাম। তবে দারুণ দুটি ইনসুইংয়ে ব্রেন্ডন কিং ও কাভেম হজের স্টাম্প ভেঙে শুরুতেই জোড়া সাফল্য এনে দিলেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

দলীয় ১৪ রানে ২ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে হাসান মাহমুদের করা দ্বিতীয় ওভারে সেকেন্ড স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন জশুয়া ডি সিলভা। কিন্তু সেটি হাতে পড়লেও আটকে রাখতে পারেননি সাদমান। ব্রেকথ্রু পেতে অবশ্য বাংলাদেশকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। পঞ্চম ওভারে তাসকিনের প্রথম ডেলিভারি ছিল ফুলার লেন্থে, যা মিডউইকেটে ফ্লিক করতে চেয়েছেন কিং। কিন্তু বল বাঁক খেয়ে তাকে ফাঁকি দিয়ে ভেঙেছে দুটি স্টাম্প।

ফুলার লেন্থের বলটি মিডউইকেটে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু ভেতরের দিকে ঢুকে যাওয়া বল তার ব্যাট ফাঁকি দিয়ে আঘাত করে স্টাম্পে। ১৮ বলে ৯ রান করে ফেরেন এই ওপেনার। দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এরপর পরের ওভারেই দ্বিতীয় ধাক্কা দেন হাসান মাহমুদ। তার করা ইনসুইং ডেলিভারি বুঝতে না পেরে বোল্ড হন কাভেম হজ। অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু বল ভেতরে ঢুকে সরাসরি আঘাত করে মিডল স্টাম্পে। মাত্র ১ রান করেই সাজঘরে ফেরেন হজ। ফলে ১৪ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে একাদশে দুটি করে পরিবর্তন নিয়ে সিলেট টেস্টে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় ওপেনার জনাথন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল খেলছেন না সিলেট টেস্ট। তাদের জায়গায় উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা এবং অভিষেক হয়েছে কেভিন উইকহ্যামের।

সিরিজ বাঁচানোর গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিয়েছে। এখন ক্যারিবীয় ব্যাটাররা কীভাবে ঘুরে দাঁড়ান, সেটিই দেখার বিষয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ