যশোরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কাভার্ডভ্যান চালকের
যশোরের ঝিকরগাছায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে মুরগির খাদ্যবোঝাই একটি কাভার্ডভ্যান। এ ঘটনায় আতিয়ার রহমান (৫৫) নামে ভ্যানটির চালক নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুর ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীরদরগাহ ফিলিং স্টেশন থেকে জয়কৃষ্ণপুরগামী সড়কের একটি অরক্ষিত ও অননুমোদিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমান ঝিকরগাছা পৌর এলাকার কাটাখাল কলোনিপাড়ার বাসিন্দা। তিনি মুজিবর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুরগির খাদ্যবোঝাই কাভার্ডভ্যানটি রেলক্রসিং পার হওয়ার সময় বেনাপোল থেকে খুলনাগামী একটি খালি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানটির কেবিন মূল বডি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে চালক আতিয়ার রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা রেলস্টেশনের স্টেশনমাস্টার নিগার সুলতানা জানান, বেনাপোল থেকে বেলা ১১টার দিকে ‘বেনাপোল এক্সপ্রেস’ নামের খালি ট্রেনটি ছেড়ে আসে। ট্রেনটি বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে ঝিকরগাছা স্টেশন অতিক্রম করে। স্টেশন পার হওয়ার কিছু দূরেই এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেন জানান, নিহতের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি