ATN News
শিরোনাম
  •  

কেরানীগঞ্জে বুড়িগঙ্গার শাখা খাল থেকে হাতকাটা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

         
কেরানীগঞ্জে বুড়িগঙ্গার শাখা খাল থেকে হাতকাটা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কেরানীগঞ্জে বুড়িগঙ্গার শাখা খাল থেকে হাতকাটা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের রায়েরচর এলাকায় বুড়িগঙ্গার শাখা খাল থেকে প্রায় ২০ থেকে ২৫ বছর বয়সি মুসলিম এক যুবকের হাতকাটা অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে স্থানীয় লোকজন খালের কচুরিপানার মধ্যে একটি হাত কাটা মরদেহ ভাসতে দেখেন। এবং তারা দ্রুত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। পরে নৌ-পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান,শাক্তার রায়েরচর খালে এক যুবকের মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্ট : শাহিন গাজী/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ