ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৬ জনের
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে চারজন ও খুলনা বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৫ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ১৭৪ জন। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৮৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৮৬৮ জন। এছাড়া চট্টগ্রামে ২৫৬ জন, খুলনায় ২১৫ জন, বরিশালে ২০৬ জন, রাজশাহীতে ১৭১ জন, ময়মনসিংহে ৬৬ জন, রংপুরে ৭১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর এই পরিসংখ্যান জনস্বাস্থ্যের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে রাজধানীসহ দেশের বিভিন্ন বিভাগে রোগীর চাপ বাড়ায় মশা নিয়ন্ত্রণ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি