ATN News
শিরোনাম
  •  

ডিবি কার্যালয়ে নেওয়া হলো ইকবাল সোবহান চৌধুরীকে, চলছে জিজ্ঞাসাবাদ

         
ডিবি কার্যালয়ে নেওয়া হলো ইকবাল সোবহান চৌধুরীকে, চলছে জিজ্ঞাসাবাদ

ডিবি কার্যালয়ে নেওয়া হলো ইকবাল সোবহান চৌধুরীকে, চলছে জিজ্ঞাসাবাদ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি।

এ বিষয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তাকে ঘিরে মব সৃষ্টির চেষ্টা করা হয়। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসেন।

তিনি আরও জানান, কী কারণে তিনি ডিবিসি কার্যালয়ে গিয়েছিলেন এবং সেখানে কী ঘটেছিল, সেসব বিষয়ে তার সঙ্গে কথা বলা হচ্ছে।

তবে ডিবিসি সূত্র জানিয়েছে, নিউজরুম থেকে দুজন সাংবাদিককেও নিয়ে গেছে ডিবি।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়নি। তিনি ডিবিসি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তার ওপর মব সৃষ্টির চেষ্টা করা হয়। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। তিনি সেখানে কেন গিয়েছিলেন, তা জানাসহ অন্যান্য বিষয়ে নিয়ে কথা বলা হচ্ছে।

শুধু তাকে নিয়ে আসা হয়েছে নাকি আরও কেউ আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজিব ঘোষ নামে ডিবিসির এক সাংবাদিক আছেন, তার সঙ্গেও কথা বলা হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ