ATN News
শিরোনাম
  •  

রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ নিহত ৪

         
রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ নিহত ৪

রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ নিহত ৪

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে এশিয়ান ইউনিভার্সিটির বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার শাহ আলী থানার বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

তালহা বীন জসীম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৭টা ৩৮ মিনিটে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনায় এশিয়ান ইউনিভার্সিটির বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদের মধ্যে পুরুষ ২ জন ও নারী ২ জন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা।

ফায়ার সার্ভিস আরও জানায়, ঘটনাটি মিরপুর বেড়িবাঁধ এলাকায়, যা শাহ আলী থানা এলাকার অন্তর্ভুক্ত। বাসটি ছিল এশিয়ান ইউনিভার্সিটির নিজস্ব বাস।

নিহতদের মরদেহ মরদেহ শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ