পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
পাবনা সদর উপজেলার ডিগ্রি বটতলা এলাকার একটি ছাত্রীনিবাস থেকে সাইদা আখতার রিখা (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে স্থানীয় চাঁদের আলো ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইদা আখতার রিখা সাঁথিয়া উপজেলার দক্ষিণ বোয়ালমারী এলাকার মো. সাইফুল ইসলাম ও মোছা. মনিরা খাতুনের মেয়ে। তিনি পাবনা শহীদ বুলবুল সরকারি কলেজের একাদশ-দ্বাদশ শ্রেণির (ইন্টারমিডিয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও ছাত্রীনিবাস সূত্রে জানা গেছে, ঘটনার সময় রিখা নিজের কক্ষে অবস্থান করছিলেন। এ সময় তার রুমমেট বাইরে ছিলেন। দীর্ঘ সময় ডাকাডাকি করেও কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ছাত্রীনিবাসের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় রিখাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের ব্যবস্থা নেয় পুলিশ।
ছাত্রীনিবাসের মালিক আনোয়ারা খাতুন বলেন, কিসের জন্য হলো কীভাবে হলো কিছুই বুঝতে পারলাম না। মেয়েটি মাত্র এক মাস হল ম্যাচে উঠেছে। ওর রুমের দরজা বন্ধ ছিল। ডাকাডাকি করলে কোনো সাড়া মেলেণি। তাই বাধ্য হয়ে দরজা ভেঙে দেখি এই কাজ করেছে।
রিখার রুমমেট মাহফুজা আক্তার মিষ্টি বলেন, আমি গতকালকেই এই রুমে উঠেছি। বুলবুল কলেজের ইংরেজি বিভাগের অনার্সে পড়াশোনা করি। আমার বেডের জন্য কিছু জিনিস কিনতে গিয়েছিলাম বাইরে। এসে দেখি এই অবস্থা।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি