ATN News
শিরোনাম
  •  

ঘাটাইলে যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান পরিচালনা

         
ঘাটাইলে যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান পরিচালনা

ঘাটাইলে যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান পরিচালনা

টাঙ্গাইলের ঘাটাইল পৌর এলাকায় যানজট নিরসন, অবৈধভাবে দখল করা ফুটপাত উদ্ধার এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় খাবারের মান ও পরিবেশসংক্রান্ত অনিয়মের দায়ে দুটি হোটেলকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ নভেম্বর) দুপুর পর্যন্ত পৌর এলাকার কলেজ মোড় থেকে পুরাতন বাসস্ট্যান্ড ও সমিল রোড পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরী তাসমিন উর্মি।

ঘাটাইল কলেজ মোড় এলাকায় রাস্তার দুই পাশে অবৈধভাবে অটোরিকশা ও সিএনজি দাঁড় করিয়ে রাখার কারণে দীর্ঘদিন ধরে যানজটের সৃষ্টি হচ্ছিল। এজন্য এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেল পাঁচতারাকে ৫ হাজার টাকা এবং ধানসিঁড়ি হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে খাবারের মান ও পরিবেশসংক্রান্ত অনিয়মের দায়ে হোটেল পাঁচতারাকে ৫ হাজার টাকা এবং ধানসিঁড়ি হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরী তাসমিন উর্মি জানান, পৌর এলাকায় যানজট নিরসন ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রশাসনের এ উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের চলাচলে স্বস্তি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ