মৌসুমীকে জন্মদিনে ওমর সানীর বিশেষ শুভেচ্ছা, বললেন ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ। বিশেষ এই দিনে প্রিয়দর্শিনীকে শুভেচ্ছা জানিয়েছেন তার স্বামী ও চিত্রনায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর কয়েকটি ছবির কোলাজ প্রকাশ করে তাকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বলে অভিহিত করেছেন তিনি।
ছবির কোলাজটি পোস্ট করে ওমর সানী লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি।’ স্বামীর এমন ভালোবাসাপূর্ণ শুভেচ্ছা ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।
এর আগে জন্মদিনের প্রথম প্রহরে প্রকাশ করা এক ভিডিও বার্তায় মৌসুমীকে শুভেচ্ছা জানান ওমর সানী। সেখানে তিনি বলেন, দূরত্ব কখনো ভালোবাসার পথে বাধা হতে পারে না। প্রায় ৩৫ বছর ধরে তারা একসঙ্গে মৌসুমীর জন্মদিন উদ্যাপন করছেন বলেও জানান তিনি।
মৌসুমীর যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার খবরেও আনন্দ প্রকাশ করেন এই অভিনেতা। পাশাপাশি শিগগিরই তাদের দেখা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জন্মদিনে স্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ওমর সানী বলেন, মানুষ তাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছে, সৃষ্টিকর্তা যেন তাকে আরও সম্মানিত করেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। গত কয়েক বছরের মতো এবারও দেশের বাইরে জন্মদিন কাটছে তার। তবে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের শুভেচ্ছায় দিনটি বিশেষ হয়ে উঠেছে তার জন্য।
পুরো নাম আরিফা পারভীন জামান মৌসুমী। ১৯৭৩ সালের ৩ নভেম্বর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন তিনি। নব্বইয়ের দশকের শুরুতে একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মধ্য দিয়ে পরিচিতি পান। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। একই ছবিতে অভিষেক হয়েছিল প্রয়াত চিত্রনায়ক সালমান শাহরও।
শুরুতেই বাজিমাত। ফলে পেছন ফিরে তাকাতে হয়নি মৌসুমীকে। একের পর এক সিনেমায় কাজ করেছেন, ছুঁয়েছেন জনপ্রিয়তার আকাশ। তার অভিনীত দর্শকপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘দোলা’, ‘অন্তরে অন্তরে’, ‘স্নেহ’, ‘বিদ্রোহী বধূ’, ‘লুটতরাজ’, ‘আম্মাজান’, ‘ইতিহাস’, ‘লাল দরিয়া’, ‘চাই ক্ষমতা’, ‘বীর সৈনিক’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মিনিস্টার’, ‘খায়রুন সুন্দরী’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘মেশিনম্যান’, ‘গোলাপি এখন বিলেতে’, ‘প্রজাপতি’, ‘দেবদাস’, ‘তারকাঁটা’ ইত্যাদি।
অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মৌসুমী। এছাড়া ছয়বার করে পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার ও বাচসাস পুরস্কার।
অভিনয়ের বাইরে গান ও পরিচালনাও করেছেন মৌসুমী। ২০০৩ সালে মুক্তি পায় মৌসুমী নির্মিত প্রথম সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। পরে তিনি বানিয়েছেন ‘মেহের নিগার’। আবার গানে তাকে পাওয়া গেছে একাধিক সিনেমার প্লেব্যাকে।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ঢাকাই চলচ্চিত্রে নিজের অবস্থান ধরে রেখেছেন মৌসুমী। জন্মদিনে স্বামী ওমর সানীর ভালোবাসাপূর্ণ শুভেচ্ছা সেই দীর্ঘ পথচলায় নতুন করে আলোচনায় এনেছে এই জনপ্রিয় অভিনেত্রীকে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি