ATN News
শিরোনাম
  •  

মিরপুরে পোশাক শ্রমিকদের হামলায় আহত পুলিশ কনস্টেবল, হাসপাতালে ভর্তি

         
মিরপুরে পোশাক শ্রমিকদের হামলায় আহত পুলিশ কনস্টেবল, হাসপাতালে ভর্তি

মিরপুরে পোশাক শ্রমিকদের হামলায় আহত পুলিশ কনস্টেবল, হাসপাতালে ভর্তি

রাজধানীর মিরপুরে এক পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পিটিয়েছে আন্দোলনরত পোশাক শ্রমিকরা। মো. সাইমন নামের ওই কনস্টেবল বর্তমানে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে মিরপুরে কালশী রোডে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে ওই পুলিশ সদস্যকে মারধর করছেন। এ সময় কয়েকজনকে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টাও করতে দেখা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। তিনি জানান, মিরপুর-১১ এলাকা থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার পর তারা কালশীর দিকে সরে যান। এ সময় পল্লবী থানা থেকে কয়েকজন পুলিশ সদস্য মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। পথে দলছুট অবস্থায় কনস্টেবল সাইমনকে একা পেয়ে তার ওপর হামলা চালানো হয়।

এর আগে, মঙ্গলবার সকাল ১০টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। সংঘর্ষের ঘটনায় অন্তত চারজনকে আটক করে পুলিশ।

মিরপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ