কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান
বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকার কেরানীগঞ্জস্থ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।
গত রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। আদালতে আসামিপক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
কারামুক্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেজর (অব.) আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেন, "ন্যায়ের রাজনীতি কখনো পরাজিত হয় না; সময় হয়তো কিছুটা লাগতে পারে, কিন্তু চূড়ান্ত জয় সত্যেরই হয়, ন্যায়েরই হয়। আমরা সত্য ও ইনসাফের পথে থেকে দেশ ও জনগণের সেবা করার পক্ষে।
তিনি জানান,আমরা এ দেশের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও স্বাধীন বাংলাদেশের মূল আদর্শ বাস্তবায়নের পক্ষে অবিচল। আমাদের লক্ষ্য—সর্বদা জনগণের পাশে থাকা এবং তাদের ন্যায্য অধিকার আদায় করে নেওয়া।"
উল্লেখ্য, গত ২ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীবকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই বিমানবন্দর থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হলে তাঁর আইনজীবীরা উচ্চ আদালতে জামিনের আবেদন করেন।
রিপোর্ট : শাহিন গাজী/সা.সি