চাঁদপুরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তার স্ত্রীর মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের নাম শাহজাহান পাটোয়ারী (৬০)।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের নিজগাছতলা গ্রামের ইচুলী সড়কের উত্তর পাশে পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান পাটোয়ারী ওই বাড়ির মৃত বজলুল গণি পাটোয়ারীর ছেলে। তিনি সরকারি প্রতিবন্ধী ভাতাভোগী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে ছোট ভাই শাহ আলম পাটোয়ারী (৫০) ও বড় ভাই শাহজাহানের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, বিরোধের জেরে শাহ আলম ও তার স্ত্রী প্রায়ই শাহজাহানকে মারধর করতেন।
সোমবার সন্ধ্যায়ও শাহ আলম ও তার স্ত্রী মিলে শাহজাহানকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তাকে বাড়ির পাশের বাঁশের কঞ্চির ঝোপে ফেলে রাখা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিব ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ থানায় নেওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহজাহান দৃষ্টি প্রতিবন্ধী ও সরকারি ভাতাভোগী ছিলেন। ২ ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে তাদের বিরোধ মীমাংসার চেষ্টাও করা হয়েছিল। মরদেহ থানায় রয়েছে বলে তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন।
চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. ফেরদৌস হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা নিশ্চিত করতে পুলিশি তদন্তের অপেক্ষা রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি